খেলাধুলা ৯ মার্চ, ২০২৩ ০৬:২১

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা 

স্পোর্টস ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশ ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারালো। টস হেরে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৬ রান করে ইংল্যান্ড। 

রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ । বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন শান্ত। মাত্র ৩০ বলে এই রান করেন তিনি। এ ছড়া তৌহিদ হৃদয় ২৪ ও রনি তালুকদার ২১ রান করেন। শান্ত-হৃদয়ের জুটি বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয়। মাত্র ৩৯ বলে ৬৫ রান আসে এই জুটি থেকে। এরপর সাকিব-আফিফের ব্যাটে ভর করে বাংলাদেশ জয় নিশ্চিত করে। 

শেষ চার ওভারে মাত্র ২১ রান দিয়েছে বাংলাদেশি বোলাররা। এ সময় সফরকারীরা হারিয়েছে ৩ উইকেট। তাতে ইংল্যান্ড বড় স্কোরের পথে থেকেও কর‍তে পারেনি। ৬ উইকেট হারিয়ে তারা ১৫৬ রান করে। তিন পেসার দুর্দান্ত বোলিং করেন শেষ দিকে। তাসকিন-হাসান ২৬ রান করে দেন। হাসান সর্বোচ্চ ২ উইকেট নেন। তাসকিন নেন ১টি। এ ছাড়া ১টি করে উইকেট নেন সাকিব-নাসুম-মোস্তাফিজ। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন বাটলার। তিনি জীবন পেয়েছিলেন ২০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করা সল্টও জীবন পান ১৯ রানে। ২০ রান আসে ডাকেটের ব্যাট থেকে। এ ছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি। 

আমাদেরকাগজ/ এইচকে