খেলাধুলা ১ মার্চ, ২০২৩ ০৯:২৫

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রনি-তৌহিদ-তানভীর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম ওয়ানডে শেষেই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ডের বিপক্ষে । ১৫ সদস্যের স্কোয়াডে আছেন নতুন তিন মুখ। বিপিএলে দারুণ পারফরম্যান্সে তৌহিদ হৃদয়, রনি তালুকদার ও তানভীর ইসলাম সুযোগ পেয়েছেন জাতীয় দলে।

বিপিএলে ১৩ ম্যাচে ৪৮৫ রান করে ৮ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন রনি তালুকদার। তার সঙ্গে ফিরেছেন শামীম পাটোয়ারিও। এই ব্যাটার সর্বশেষ বিপিএলে ১৩৫.৬৫ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছেন। এছাড়া নতুন মুখ হিসেবে আছেন তৌহিদ হৃদয়, রেজাউর রহমান ও তানভীর ইসলাম।

টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পাঁচ জনের জায়গা হয়নি আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। এরা হলেন ইয়াসির আলী রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান, তানভীর ইসলাম।

আমাদের কাগজ/ এইচকে