স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর সিলেট স্ট্রাইকার্সের ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে। তাই স্বাভাবিকভাবেই আলোচনায় আসতে শুরু করেছে টুর্নামেন্টের পুরষ্কার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার এক বিজ্ঞপ্তিতে বিপিএলের প্রাইজমানির কথা জানিয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। এছাড়া ফাইনালে রানার আপ দল পাবে এক কোটি টাকা।
এছাড়া আরও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক পুরস্কার। টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য থাকছে ৫ লাখ টাকা পুরস্কার। সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা।
আমাদেরকাগজ/ এইচকে






















