খেলাধুলা ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২৩

আবারও আলোচনায় বিসিবির পরিচালক, ড্রেসিংরুমে প্রকাশ্যে ধূমপান 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এ যখন লড়াকুদের মধ্যে আপ্রাণ চেষ্টা চলছে এমন সময়ে মাঠে থাকা টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে খুলনার ড্রেসিংরুমের একটি দৃশ্য। যাতে হতবাক ক্রিকেট প্রাঙ্গণ। এ নিয়ে হাসির ফুলঝুরি চলছে সোশ্যাল মিডিয়া ফেসবুকেও।

নবম আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়ছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। মিরপুরে বরিশালের দেওয়া ১৭০ রানের জবাবে ব্যাট করছিল খুলনা। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৪ বলে ৪ রান। ঠিক এমন সময়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে চঞ্চলতার একটি দৃশ্যপট।

সেখানে দেখা যায়, প্রকাশ্যে ধূমপান করছেন খুলনার প্রধান কোচ এবং বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। যদিও ওই সময় তার দৃষ্টি ছিল ম্যাচের দিকেই। শেষ পর্যন্ত ম্যাচে জয় পায় খুলনা।

তবে নেটিজেনদের কেউ কেউ বলছে, আরে টেনশনে করে ফেলেছে। আবার কেউ বলছেন আরে ব্যাপার না ক্যামেরায় ধরা না পড়লে তো আর আমরা জানতাম না। এতে আর এমন কি!

বিপিএলে এমন ঘটনা নতুন নয়। গত আসরে মাঠেই ধূমপান করেছিলেন আফগানিস্তানের ব্যাটার মোহাম্মদ শেহজাদ। এমন আচরণের জন্য সেবার তাকে শাস্তিও পেতে হয়েছিল। 


আমাদের কাগজ/এমটি