খেলাধুলা ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:২৪

টসে জিতে ব্যাটিংয়ে বরিশাল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের শেষ গ্রুপ পর্বে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি সাক্ষাতে টসে জিতেছেন বরিশালের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলে সাকিব একাদশে থাকলেও অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মিরাজকে। যেমনটা চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেও বরিশালের অধিনায়কত্ব করেছেন মিরাজই। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক মিরাজ।

ফরচুন বরিশাল একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আনামুল হক বিজয়, সালমান হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, ডোয়াইন প্রিটোরিয়াস, ইব্রাহিম জাদরান, করিম জানাত এবং চতুরঙ্গ ডি সিলভা।

খুলনা টাইগার্স একাদশ: শেই হোপ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী চৌধুরি রাব্বি, আন্ড্রু বালবির্নি, সাব্বির রহমান, হাসান মুরাদ, শফিকুল ইসলাম, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দীন।

আমাদেরকাগজ/ এইচকে