খেলাধুলা ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৩৬

সর্বোচ্চ গোলদাতার সঙ্গে টুর্নামেন্টসেরা

গোল্ডেন বুট আর বল পেলেন শামসুন্নাহার জুনিয়র

স্পোর্টস ডেস্ক : কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফের বয়সভিত্তিক পর্যায়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের বাঘিনীরা। বাংলাদেশের দুই খেলোয়াড়ের হাতে উঠেছে সবচেয়ে মূল্যবান তিনটি পুরস্কারও। বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র গোটা টুর্নামেন্টেই খেলেছেন দুর্দান্ত ফুটবল। বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার অবদান সবচেয়ে বেশি। তিনি পাঁচটি গোল করে সর্বাধিক গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার পাশাপাশি জিতেছেন টুর্নামেন্টসেরা পুরস্কার গোল্ডেন বলও।

টুর্নামেন্টে শামসুন্নাহার জুনিয়র একটি হ্যাটট্রিকসহ ৫টি গোল করেছেন । তিনি প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে একটি গোল করেছিলেন। ভুটানের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক এবং ফাইনালে করেছেন এক গোল। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের রূপনা চাকমা। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে ভুটান। ভুটান এই টুর্নামেন্টে তিন ম্যাচের তিনটি হেরে বিদায় নিয়েছিল।

আমাদেরকাগজ/ এইচকে