খেলাধুলা ১৯ জানুয়ারি, ২০২৩ ১১:৩৮

৩ মিনিটেই মেসির জাদুকরী গোল

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সময় পর আজ রাতে একে অপরের মুখোমুখি হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। সোদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামের ম্যাচে তৃতীয় মিনিটে স্কোরশিটে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

সৌদি আরব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আমন্ত্রণে দেশটির অল স্টার ফুটবল দলের মুখোমুখি হয়েছে পিএসজি। মেসি-রোনালদো দ্বৈরথের ম্যাচে পিএসজি একাদশে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপেও।

আমাদেরকাগজ/এইচএম