খেলাধুলা ৪ জানুয়ারি, ২০২৩ ০৯:১১

পেলের শেষকৃত্যে ব্যাপক মালোচনা শিকার ফিফা সভাপতি, হাসিমুখে তুলেছেন সেলফিও  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ পেলের মরদেহ বহনকারী উন্মুক্ত কফিনের পাশে হাসিমুখে সেলফি তুলে ব্যাপক সমালোনার জন্ম দিয়েছেন এবার খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দেখা যায়,পেলের শেষকৃত্যে উপস্থিত কালে ঠিক কফিনের পাশে দাঁড়িয়েই একগাল হাসিমুখে ভক্তদের ছবি সাথে সেলফিবন্দি হচ্ছেন জিয়ান্নি। এমন শোকাবহ পরিবেশে ইনফান্তিনোর সেলফি তোলা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে চলছে তীব্র সমালোচনা।

মৃত্যুর আগে পেলে বলে গিয়েছিলেন, সান্তোসের মাঠে যেন অবশ্যই নিয়ে যাওয়া হয় তার শব। ক্যারিয়ারের শুরু থেকে ১৮টি বছর তিনি খেলেছেন যে সান্তোসের হয়েই। ফুটবলের রাজার শেষ ইচ্ছে পূরণে সান্তোসের মাঠ বেলমিরোতে ২৪ ঘণ্টার জন্য রাখা হয় কালো মানিকের নিথর দেহ। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান তার ভক্ত সমর্থক ও সংগঠকরা। আর সেখানেই নতুন সমালোচনার জন্ম দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

জানা গেছে, শ্রদ্ধা জানাতে এসে পেলের খোলা কফিনের সামনে দাঁড়িয়ে হঠাৎই নিজের মুঠোফোন বের করেন ইনফান্তিনো। এরপর সেখানে দাঁড়ানো এক ব্যক্তির সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাকে। ঠিক সেসময়ই অন্য আরেক ব্যক্তি আসেন ফিফা সভাপতির সঙ্গে ছবি তুলতে। হাসিমুখে ইনফান্তিনো পূরণ করেন সে আবদারও।


পেলের মরদেহের পাশে দাঁড়িয়ে হাসিমুখে সেলফি তুলছেন ইনফান্তিনো।

এরপর, পেলের কফিনের পাশে দাঁড়িয়ে একে একে বেশ কয়েকজনের সঙ্গে ছবি ও সেলফি তোলেন ফিফা সভাপতি। তার হাসিমুখে তোলা সেসব ছবি জন্ম দিয়েছে বিতর্কের। নেটিজেনরাও মুখর তীব্র সমালোচনায়। যদিও সে সময় পেলের স্ত্রী ও ছেলেকে স্বান্তনা দিতে দেখা গেছে ইনফান্তিনোকে।

শেষকৃত্য অনুষ্ঠানে নিজের বক্তব্যে বিশ্বের সব দেশকে পেলের নামকরণে স্টেডিয়াম নির্মাণের আহ্বান জানিয়ে আলোচনায় আসেন ইনফান্তিনো।

এর আগে, কিছুদিন আগেও কাতার বিশ্বকাপে তার সংবাদ সম্মেলন জন্ম দিয়েছিলো নানান বিতর্কের। এমনকি ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসিকে ধরে ট্রফির কাছে নিয়ে যাওয়ার ঘটনায়ও সমালোচিত হয়েছিলেন ফিফা সভাপতি।

উল্লেখ্য,দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন ৮১ বছর বয়সী পেলে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ১২ বছর বয়সী ছেলেকে নিয়ে ৫০০ কিলোমিটার ভ্রমণ করে রিও থেকে সান্তোস এসেছেন কার্লোস মোতা। 


আমাদের কাগজ/এম টি