খেলাধুলা ২৫ ডিসেম্বর, ২০২২ ১০:২৯

মিরাজ জাদুতে রেকর্ড গড়ে ভারতের বিপক্ষে জয় ৩ উইকেটের অপেক্ষা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

কাগজ কাগজ ডেস্কঃ ৩ উইকেটের অপেক্ষা বাংলাদেশের সামনে। অন্যদিকে ভারতের প্রয়োজন মহামূল্যবান ৭১ রান। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট জিততে হলে দুটি দলের সামনে এই সমীকরণ এঁটে দিয়েছে বাংলাদেশ।

তথ্য অনুযায়ী, মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিং নৈপূন্যে ঢাকা টেস্টে এগিয়ে স্বাগতিকরাই। আগের দিনে ৩ উইকেট পাওয়া মিরাজ টেস্টের চতুর্থ দিন সকালে আজ (২৫ ডিসেম্বর) তুলে নিয়েছেন আরও ২ উইকেট। এদিকে  পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে রেখেছেন মিরাজ। আজ সকালে ভারতের অন্যতম সেরা এবং আগ্রাসী ব্যাটসম্যান ঋষভ পান্তকে ফিরিয়ে দিন শুরু করেছেন মিরাজ। মাত্র ৫ রান করতেই পান্তকে এলবির শিকার করেছেন এই ডানহাতি স্পিনার।

পরবর্তীতে দারুণ খেলতে থাকা আক্সারকেও নিজের শিকার বানিয়েছেন মিরাজ। টাইগার এই স্পিনারের বল ব্যাকফুটে গিয়ে খেলতে যেয়ে ৩৪ রান করে বোল্ড হয়ে ফেরেন আক্সার।

মিরাজ এর আগের দিন ভারতের চেতেশ্বর পূজারা, শুভমান গিল এবং বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে এটি মিরাজের নবম পাঁচ উইকেট শিকার।

ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৭৮ রান। মাঠে আছেন শ্রেয়াস আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিন।


আমাদের কাগজ/এম টি