খেলাধুলা ১৮ ডিসেম্বর, ২০২২ ০৭:৫১

ঢাকা টেস্টের ১৫ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আছেন নুরুল হাসান সোহানও।

চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শকদের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে ৩২৪ রানে গুটিয়ে যায় টাইগাররা।

এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে আছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

ঢাকা টেস্ট বাংলাদেশ দল

জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হক, নাজমুল হোসেন শান্ত। হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

আমাদেরকাগজ/এইচএম