খেলাধুলা ১০ ডিসেম্বর, ২০২২ ০৯:২৭

‘বয়স তো অনেক হল, এবার চুপ করে বিশ্রাম নিন’, ডাচ কোচকে মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসিকে সতীর্থ বা প্রতিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে আক্রমণাত্মক কথা বলতে দেখা যায় না। অতীতে অনেক ম্যাচ হেরে মাথা নিচু করে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক। কিন্তু এবার আর পারলেন না। টাইব্রেকারে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট হাতে নিয়েছেন।

সেই ম্যাচে ডাচ কোচ লুই ভ্যান গালকে মেসি বুঝিয়ে দিলেন যে, ‘আপনার অনেক বয়স হল, এবার চুপ করে বিশ্রাম নিন!’ মেসি ও ভ্যান গালের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এর আগে অবশ্য আর্জেন্টিনার আর তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াও ডাচ কোচের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। ভ্যান গাল তার দেখা সবচেয়ে বাজে কোচ।

টাইব্রেকারে ডাচদের হারিয়েছে আর্জেন্টিনা। উৎসব চলছে গ্যালারিতে, ফুটবলাররা আনন্দ করছেন মাঠে। মেসি এবং গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ হঠাৎ ছুটে গেলেন নেদারল্যান্ডস ডাগ আউটর দিকে। কোচ ভ্যান গাল এবং কিছু নেদারল্যান্ডস দলের স্টাফদের সঙ্গে চলল বিতর্ক। তবে এই লড়াইয়ের নেপথ্যে ছিল অন্য এক লড়াই।

মেসি বনাম ভ্যান গালের মধ্যে ‘ইগোর’ লড়াই। অবশ্য যুদ্ধের শুরু মোটেও মেসির তরফ থেকে হয়নি। বরং হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের আগে আগুনে ঘি ঢালার কাজটা করেছিলেন ক্যানসার সারিয়ে মাঠে ফিরে আসা বিপক্ষের ৭১ বছরের কোচ।