খেলাধুলা ৩ ডিসেম্বর, ২০২২ ০৪:১৩

যে মাইলফলকের সামনে মেসি

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: কাতারে ফিফা বিশ্বকাপ শুরুর আগেই বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের মহারণ শুরুর পর একের পর এক রেকর্ড গড়ছেন তিনি। যত বেশি ম্যাচ খেলবেন, তত বেশি হবে রেকর্ডের সংখ্যা।

বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচেও একাধিক রেকর্ডের সামনে আর্জেন্টাইন ফুটবলের পোস্টার বয়। বাংলাদেশ সময় শনিবার ( ২ ডিসেম্বর)  মধ্যরাতে আহমাদ বিন আলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামলে হাজারতম ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে (৭৭৮)। বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে খেলেছেন ৫৩টি।

মেসিকে ঘিরেই এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে বেশ ভালো ছন্দেও আছেন আর্জেন্টাইন জাদুকর। গোল করেছেন দুটি। আজ শেষ ষোলোতে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এখন প্রতিটি ম্যাচই নকআউট। যদি আর্জেন্টিনা আজ হেরে যায়, তবে ৩৫ বছর বয়সী ফুটবল কিংবদন্তির বিশ্বকাপে এটিই হতে পারে শেষ ম্যাচ।

সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ অংশ নিয়ে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড এরই মধ্যে গড়েছেন ৩৫ বছর বয়সী এ তারকা। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে শুরু করে পরবর্তী প্রতিটি আসরেই খেলেছেন তিনি।


আমাদের কাগজ//টিএ