খেলাধুলা ২৯ নভেম্বর, ২০২২ ১০:৩৮

কাতার বিশ্বকাপ

নক আউট পর্বে যাওয়ার যে কঠিন সমীকরণে আর্জেন্টিনা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচেই সৌদির আরবের কাছে হেরে নক আউট পর্বে উঠার পথ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আসা দলটি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে । বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠার জন্য আলবিসেলেস্তাদের আপেক্ষা করতে হচ্ছে নানা সমীকরণের উপর। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিততে হবে মেসিদের।

 কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডেকে হারালেেই কোন রকম হিসেব নিকেশ ছাড়াই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে আর্জেন্টিনা। যদি পোলেন্ড আর আর্জেন্টিনার ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য একটা শংকা আছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে আর্জেন্টিনার গ্রুপ ‘সি’ এখন ডেড গ্রুপে পরিনত হয়েছে। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। অন্যদিকে আর্জেন্টিনার সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। আর এক ড্র ও এক পরাজয়ে ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো।

 এ পর্যায়ে এসে পোল্যান্ড আর্জেন্টিনার সাথে হারতে চাইবে না, কারণ তারা ড্র করলে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলবে। যদি সৌদি আরব, ম্যাক্সিকোর সাথে জিতে। 

এদিকে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য ‘ডু অর ডাই ম্যাচ’ পরের রাউন্ডে যেতে হলে আর্জন্টিনার ৩ পয়েন্ট লাগবেই। যদি আর্জেন্টিনা পোল্যোন্ডে সাথে ড্র করে তাহলে মেসিদের সৌদি আরব, ম্যাক্সিকোর ম্যাচে দিকে তাকিয়ে থাকেতে হবে। যদি ম্যাক্সিকো সৌদি আরবকে ৩-০ গোলে হারায় তাহলেই স্কালনির শিষ্যরা গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে যেতে পারবে। এর ব্যতিক্রম কিছু হলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে আকাশি নীলদের। 

আস্তিত্বের লড়াইয়ে বুধবার ( ৩০ অক্টোবর) রাত ১টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ জিতলে নকআউট রাউন্ডে যাওয়ার আশায় টিকে থাকবে সবশেষ ১৯৮৬ সালের চ্যাম্পিয়নরা।

 

আমাদের কাগজ//টিএ