খেলাধুলা ২৬ নভেম্বর, ২০২২ ০৩:৫৫

কাতার বিশ্বকাপ

মেক্সিকো ম্যাচ নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে টানা ৩৬ ম্যাচে অপরাজেয় থাকা আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজয়ের স্বাদ পায়। ফলে বিশ্বকাপের মঞ্চে শুরুতেই বড় ধাক্কা খায় লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। মেক্সিকো ম্যাচের আগে গতকাল আর্জেন্টিনার কোচ  স্ক্যালোনি বলেন,‘বিশ্বকাপের প্রথম ম্যাচে নার্ভাস থাকা স্বাভাবিক। আর্জেন্টিনা অন্য জাতীয় দলগুলোর থেকে আলাদা। আপনারা জানেন, আর্জেন্টিনা কেমন। আমরা আলাদা। আর্জেন্টিনার শার্টে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার অনুভূতি আলাদা।’

মেক্সিকো ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘মেক্সিকো দুর্দান্ত দল। আমরা আগেও সেটা বলেছি। তারা আগ্রাসী দল, দারুণ কোচ আছে। তবে আমাদের স্টাইলটা বদলানো সম্ভব না। আমরা হয়তো প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছি, কিন্তু আমাদের নিজেদের পরিকল্পনায় ভরসা রাখতে হবে।‘হ্যাঁ, আমরা তাদের খেলা দেখেছি। আমরা এরইমধ্যে মেক্সিকোকে নিয়ে চিন্তা করছি যা আলাদা হবে। তবে মঙ্গলবার যা হয়েছে (সৌদির কাছে হার) তার জন্য আমরা খেলার ধরন বদলাব না।’

সৌদির কাছে হার নিয়ে স্কালোনি বলেন,খেলায় হারজিৎ আছেই। দুর্ভাগ্যজনকভাবে এটা বিশ্বকাপ ম্যাচে হলো। তবে আমরা ভাগ্যবান যে এটা প্রথম ম্যাচে হয়েছে। আপনি একটা ম্যাচ হারতেই পারেন, আসল ব্যাপার হলো আপনি কিভাবে জেগে উঠছেন।’

আজ শনিবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। হারলেই চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে দুইবারের এই চ্যাম্পিয়ন দল।


আমাদের কাগজ//টিএ