খেলাধুলা ২৪ নভেম্বর, ২০২২ ০২:৫৪

কাতার বিশ্বকাপ

কারা থাকছে ব্রাজিল একাদশে?

স্পোর্টস ডেস্ক: বরাবরের মত ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান জায়ান্ট ব্রাজিল।  সার্বিয়ার বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায়  লুসাইল স্টেডিয়ামে ম্যাচ দিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কাতারের যাত্রা শুরু করবে। তবে হেক্সা মিশনে ফেবারিটের মোড়কে চাপানো প্রত্যাশা থেকে বেড়িয়ে ভামুক্ত হয়ে ভাল খেলা উপহার দিতে চায় তিতে বাহিনী।

হতাশার চাদর সরিয়ে আরও একবার নেইমারের হাতে স্বপ্নের মশাল তুলে দিয়ে কাতার বিশ্বকাপে পরম আরাধ্য ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) জয়ের অভিযাত্রা শুরু করতে যাচ্ছে ব্রাজিল।

তিতের জন্য অবশ্য এবার দল সাজানো মধুর এক সমস্যাই হবে। প্রতিটি পজিশনেই রয়েছেন তারকা ফুটবলার। তাই সেরা একাদশ বাছতে হলে কাউকে না কাউকে বাদ দিতেই হবে। এক ঝাঁক তারকা ফরোয়ার্ড তার দলে। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, আন্তনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি-কাকে রেখে কাকে বাদ দেবেন তিতে?

ব্রাজিলীয় মিডিয়ার দাবি, সেই রক্ষণ দেওয়াল ভাঙতে আজ একাদশে চার ফরোয়ার্ড খেলাবেন সেলেকাও কোচ তিতে। আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকবেন রিচার্লিসন, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১)

অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কুইনহস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, ফ্রেড, কাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন।

 

আমাদের কাগজ//টিএ