খেলাধুলা ২৩ নভেম্বর, ২০২২ ০৮:২৮

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শাস্তি থেকে রেহাই পায়নি সিআরসেভেন। মানাইরের জার্সিতে ভক্তের ফোন ভাঙার অপরাধে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রোনালদো। সাথে ৫০,০০০ ইউরো জরিমানা গুনতে হবে।

ইতিমধ্যেই রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার মানে রোনালদোর দলে খেলার সুযোগ নেই। তবে জরিমানা দিতে হবে।

তার সঙ্গে ছবি তুলতে চাওয়া এভারটন সমর্থকের সেলফোন আছড়ে ভেঙে ফেলেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য। সেই শাস্তিটা রোনালদো যখন পেলেন, তখন ম্যানইউ শব্দটি তার কাছে অতীত।

আমাদেরকাগজ/এইচএম