স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তারকাদের উপস্থিতি নিয়ে শুরু থেকেই সংশয় থাকে। বাংলাদেশের দর্শকরা চাই বিভিন্ন দেশের তারকা প্লেয়ার আসুক বিপিএল খেলতে। কিছুটা হলেও এবার সেই চাহিদা ঘুচবে। কারণ এবার বিপিএল খেলতে আসছেন বেশ কয়েকজন পাকিস্তানি তারকা।
এবার প্রথমবারের মত খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন নাসিম শাহ। গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দারুণ বল করেছেন তিনি। নাসিমের সঙ্গে পাকিস্তানের আরেক পেসার ওয়াহাব রিয়াজ ও উইকেটরক্ষক ব্যাটার আজম খানকে দলে নিয়েছে খুলনা টাইগার্স।
এছাড়া শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকেও দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দলে নেওয়ার খবর জানায় খুলনা।
১৯ বছর বয়সী নাসিম শাহ পাকিস্তানের হয়ে এখন অবধি ১৩ টেস্ট, তিন ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টি খেলেছেন। উইকেট নিয়েছেন যথাক্রমে ৩৩, ১০ ও ১৪। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬১ ম্যাচ খেলা নাসিম শাহর উইকেট ৫৮ টি।
আমাদেরকাগজ/এইচএম






















