স্পোর্টস ডেস্ক: অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে ভারত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। ক্রিস ওকসের বলে উইকেটের পিছনে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫ রান করেন এই ব্যাটার।
এরপর অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি কিছুটা দেখেশুনে ব্যাট করতে থাকেন। যার ফলে পাওয়ার প্লেতে মাত্র ৩৮ রান তুলতে পারে তারা। পরে হাত খুলে মারার চেষ্টা করেন রোহিত। কিন্তু দলীয় ৫৬ রানে ব্যক্তিগত ২৭ রান করে বিদায় নেন রোহিত। তাকে ফেরান ক্রিস জর্দান।
হার্ডহিটার সূর্যকুমার যাদবও আজ বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ বলের ইনিংসে সমান একটি করে চার-ছক্কায় ১৪ রান করে সাজঘরের পথ ধরেন বর্তমান সময়ের সেরা ব্যাটার।
আমাদেরকাগজ/এইচএম






















