খেলাধুলা ১০ নভেম্বর, ২০২২ ১২:০৮

দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে যে দুই দল

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল পাকিস্তান ও ভারত। গ্রুপপর্বে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছিল পাকিস্তান। তবে একই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করায় ২০০৭ সালের পুনরাবৃত্তি হতে পারে এবারও। 

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পাক-ভারত দ্বৈরথ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে আবার বুধবার (৯ নভেম্বর) নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল। তবে কী দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে এই দুই দল! 

ক্রিকেট বিশ্বও চায় ফাইনালে এশিয়ার দুই চিরপ্রতীদ্বন্দ্বী দল মুখোমুখি হোক। তবে চাইলেই তো আর হবে না। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইংল্যান্ডকে হারাতে পারলে তবেই ফাইনালে মুখোমুখি হবে এশিয়ার এই দুই দল।


আমাদেরকাগজ/এইচএম