খেলাধুলা ২৯ অক্টোবর, ২০২২ ০৪:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ

গ্লেন ফিলিপসে সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেলো নিউজিল্যান্ড

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে গ্লেন ফিলিপসের সেঞ্চুরিত ৭ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পেয়েছে ব্ল্যাক নিউজিল্যান্ড।  শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়েছিলো ব্ল্যাক ক্যাপসরা।

দলের ওই বিপর্যয়ে হাল ধরেন গ্লেন ফিলিপস ও ডার্লি মিশেল। তারা ৮৪ রানের জুটি গড়েন। যাতে মিশেল ২৪ বলে যোগ করেন ২২ রান। তবে অন্য প্রান্তে থাকা ফিলিপস রীতিমতো ঝড় শুরু করেন। তিনি শেষ ওভারে ফিরে যাওয়ার আগে ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। দশটি চারের সঙ্গে চারটি ছক্কার শট তোলেন তিনি। তার ব্যাটে ভর করেই ভালো সংগ্রহ পেয়েছে কিউইরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। লঙ্কান বোলিং তোপে ১৫ রানে হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ১ রান করে যোগ করে ফিরে যান। তিনে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন ৮ রান করে আউট হন। 

শুরু ভালো করলেও স্পিনার মহেশ থিকসানা ৪ ওভারে ৩৫ রানে ১ উইকেট নিয়েছেন। লাহিরু কুমারা ১ উইকেট নিলেও তিন ওভারে দিয়েছেন ৩৭ রান। চামিকা করুনারত্নেও ৩ ওভারে ৩৪ রান খেয়েছেন। দীর্ঘদিন পরে দলে ডুকে পেসার কাসুন রাজিথা ৪ ওভারে ২৩ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ২ উইকেট। এছাড়া লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। 

 

আমাদের কাগজ//টিএ