খেলাধুলা ২৯ অক্টোবর, ২০২২ ১২:৫১

ক্রিকেটার থেকে সাংবাদিক সাকিব

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারায় আত্মবিশ্বাসের পালে হাওয়া গেলেছিল। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চমক দিতে চেয়েছিলেন দল হিসেবে। রাইলি রুশো সেঞ্চুরি ইনিংস খেলায় সাকিবের স্বপ্নভঙ্গ হতে সময় লাগেনি। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ হারের পর সমালেচনার মুখে পড়তে হচ্ছে সাকিব আল হাসানকে ।  তবে এ সমালেচনায় মাথা না ঘামিয়ে দারুণ খোশমেজাজেই আছেন সাকিব আল হসান।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের মিডিয়া ব্রিফিংয়ের সময় সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেন কিছুক্ষণ। সাংবাদিকদের মতো নিজের দুটি মোবাইল দিয়ে ভিডিও ধারণের অভিনয় করেন তিনি। একটি প্রশ্নও করেন জালাল ইউনুসকে। প্রাণোচ্ছল এই সাকিবকেই চায় বাংলাদেশ দল।

নেতা হিসেবে কড়া, সতীর্থ হিসেবে ক্রিকেটারদের আপনজন। যে কিনা নিজের দলটাকে আগলে রাখতে জানেন। যেটা সাকিব ভালোভাবেই করে দেখাচ্ছেন। অধিনায়কের এই আবেগের প্রতিদান দিতেই প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। জিম্বাবুয়েকে হারিয়ে ব্রিসবেনে উৎসবের উপলক্ষ দিতে চান তাঁরা।

বাংলাদেশের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। সেখান থেকে দুটি ম্যাচ জিততে পারলে সম্ভাবনার দ্বার উন্মুক্ত থাকবে। সাকিবরা আকাশ ছোঁয়ার ইচ্ছে ঘুড়ি কতটা ওড়াতে পারেন, তা বোঝা যাবে কাল জিম্বাবুয়ের বিপক্ষে। সাকিবের বিশ্বাস গ্যাবায় ভালো খেলবেন তাঁরা।

তিনি বলেন, 'বিশ্বকাপ সুপার টোয়েলভের সব দলই ভালো। এজন্যই সুপার টোয়েলভে খেলছে তারা। জিম্বাবুয়ে ছন্দে আছে। আমাদের শুরুটা খারাপ হয়নি। এখানে তো আমরা কন্ডিশনিং ক্যাম্প করেছি, একটি ম্যাচও খেলেছি। ছেলেরা যে যাঁর সেরাটা খেলতে পারলে জিততে পারব।

 

আমাদের কাগজ//টিএ