স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসদের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। এরই মধ্যে হোবার্ট থেকে সিডনিতে পৌঁছে গেছে টাইগাররা।
আগামী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর সকাল ৯টায়। তবে সেদিন বৃষ্টির শঙ্কা রয়েছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিন ৭০ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমাদেরকাগজ/এইচএম






















