খেলাধুলা ২৪ অক্টোবর, ২০২২ ০৪:০৬

ম্যাচ জিতে যাদের কৃতিত্ব দিলেন সাকিব

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংরাদেশ। ২০০৭ সালে পর এই প্রথম টি-২০ বিশ্বকাপের মূল পর্বে জয় পেলো বাংলাদেশ। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তাসকিন আহমেদ।

জয়ের পর সাকিব পেসারদের কৃতিত্ব দিয়ে বলেছেন, ‘জয়টা খুব দরকার ছিল। আমি টি-২০ বিশ্বকাপের সব কটা আসর খেলেছি। জয় না পাওয়ার বিষয়টি তাই মাথায় ছিল। ১৫৫ রানের মতো হলে ভালো হতো। নিয়মিত উইকেট হারিয়েছে যে কারণে সুবিধা করতে পারেনি। ১০ রানের মতো কমই হয়েছে। তবে পেসাররা ভালো করেছে। তাসকিন আমাদের জন্য খুবই ভালো এবং অভিজ্ঞ একজন বোলার।’

জয়ের কৃতিত্ব তাই ফিল্ডারদের দিতে ভোলেননি সাকিব, ‘দলের অধিকাংশ ফিল্ডিংই আগ্রাসী ও দ্রুতগতির ছিল। ফিল্ডিংয়ে আমরা ৫-১০ রানের মতো বাঁচিয়েছি। যা পার্থক্য গড়ে দিয়েছে।’ বাংলাদেশের পরবর্তী আগামী ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ।

 

আমাদের কাগজ//টিএ