নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের পর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফরম জমা দেন তিনি। এ সময় তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশার কথাও জানান।
এর আগে আজ সকাল সোয়া ১০টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় মনোনয়ন পেলে কীভাবে মানুষের সেবা করবেন জানতে চাইলে তিনি বলেন, আমরা নতুন জেনারেশন দেশ-বিদেশ ঘুরে বেড়াই। আমরা যা দেখি দেশকে ও দেশের মানুষকে সেভাবে দেখতে চাই। সাধারণ মানুষের মতোই আমি হাঁটাচলা করি। পাঁচ টাকার জিনিস আমি ফুটপাত থেকে কিনি। সেই অভিজ্ঞতাও আমার আছে।






















