ডাব প্রতীক নিয়ে নৌকাকে টেক্কা দেবেন হিরো আলম
বিনোদন ডেস্ক: প্রতীক পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতীক হিসেবে ডাব পেয়েছেন। যা নিশ্চিত করেছেন ভোট পাগল এই কনটেন্ট ক্রিয়েটর নিজেই।
এর আগে সোমবার প্রতীক বরাদ্দের দিনে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছ থেকে এ প্রতীক পান তিনি।
হিরো আলম বলেন, এবার আমার নির্বাচনি মার্কা ডাব। এই মার্কা নিয়ে মাঠ ঘাট চষে বেড়াতে চাই।
তিনি আরও বলেন, এর আগে যেভাবে মানুষ আমাকে সমর্থন দিয়ে এসেছে, আশা করছি এবারও পাশে থাকবে।
আসনটিতে হিরো আলমের প্রতিদ্বন্দ্বীরা হলেন- জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, স্বতন্ত্র জিয়াউল হক ও স্বতন্ত্র মোশফিকুর রহমান।
তানসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ডাক প্রতীক নিয়েই নৌকাকে টেক্কা দেবেন তিনি।
প্রসঙ্গত, হিরো আলম ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের নির্বাচন করার ঘোষণা দেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র তুলেছিলেন এবং সেখানেই নির্বাচন করার ঘোষণা দেন তিনি।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হিরো আলম।
এর আগেও নির্বচন নিয়ে নানা ভাবে তিনি আলোচনা ও সমালোচনায় জড়ান