ধর্মের জন্য নিজের প্রেমিককে ছাড়ার গুঞ্জন এই অভিনেত্রীর বিরুদ্ধে
বিনোদন ডেস্ক: বলা হয়, সত্যিকারের ভালোবাসা কোন জাত ধর্ম মানে না। পৃথিবীর বহু প্রেমিক যুগল এর প্রমাণ দিয়েছেন। এমনকি ভালোবাসার মানুষের জন্য অনেক প্রেমিক-প্রেমিকাকেই নিজের ধর্ম পরিবর্তন করতে দেখেছে। কিন্তু এবার ঘটল তার ব্যতিক্রম!
ধর্মের জন্য প্রেমিককেই ত্যাগ করলেন ভারতীয় অভিনেত্রী হিমাংশি খুরানা। এক নিমিষে টানা চার বছরের প্রেম ও ভালোবাসাকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন হিমাংশি।
এর আগে রিয়েলিটি শো ‘বিগ বস-১৩’র ঘরে গিয়ে অসীম রিয়াজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি।
জানা গেছে, রিয়াজ মুসলিম এবং হিমাংশি হিন্দু ধর্মের অনুসারী। আর প্রেমিক ভিন্ন ধর্মের অনুসারী হওয়ায় নিজের ভালোবাসাকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন হিমাংশি।
পরে ইনস্টাগ্রাম স্টোরিতেও আরেকটি পোস্টে হিমাংশি লেখেন, অনেক চেষ্টা করেওন আমাদের জীবনের কোনো সমাধান পাইনি। আপনি এখনও ভালোবাসেন। কিন্তু ভাগ্য আপনার সুখের জন্য সমর্থন করে না, তারপরও ঘৃণা নয়, শুধুই ভালোবাসা। এটিই পরিণত সিদ্ধান্ত।
যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেননি অসীম রিয়াজ। তবে যৌথভাবেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান হিমাংশি।