বিনোদন ৫ ডিসেম্বর, ২০২৩ ১১:৩৬

চলে গেলেন সিআইডি খ্যাত অভিনেতা ফ্রেডরিক্স 

আমাদের কাগজ ডেস্ক:ওপার বংলার জনপ্রিয় সিআইডি'খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস (ফ্রেডরিক্স) আর নেই। সোমবার ৪ ডিসেম্বর, রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন সিআইডি'খ্যাত এই অভিনেতা। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় দীনেশকে। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রথমে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দীনেশ। 

গতকাল এ অভিনেতা পিঙ্কভিলাকে বলেন, এটি হার্ট অ্যাটাক নয়; তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দ্রুত তাকে তুঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়। গত দুই দিন তার শারীরিক অবস্থা অনেক বেশি অশঙ্কাজনক ছিল।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রচার শুরু হয় সিআইডির। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাদনিস। তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। নব্বই দশক থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি সিআইডি।