পুষ্পা-টু: একাই ৪৩৪ কোটি টাকা পারিশ্রমিক নেবেন আল্লু অর্জুন
বিনোদন ডেস্ক: এবার এক ছবির জন্য ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতার রেকর্ড ভেঙে দেবেন আল্লু অর্জুন।
আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি মুক্তির পর রীতিমতো বাজিমাত করেছে। ভারত তো বটে; সারা বিশ্বে এতটা সাড়া ফেলবে, সেটা হয়ত এর নির্মাতারা কল্পনাও করেননি। তবে অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ছবির কাজ। মুক্তি দেওয়া হবে ২০২৪ সালের ১৫ আগস্ট।
এদিকে মুভির সুটিং চলাকালে মধ্যে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য সামনে আসতে শুরু করেছে।
প্রথমে শোনা গিয়েছিল, দ্বিতীয় কিস্তিতে ১২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৩ কোটি ২৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন।
এখন আবার সারা ফেলার মতো নতুন গুঞ্জন উঠেছে। সিনেমা থেকে মোটা অংকের অর্থ নিচ্ছেন তিনি, যা ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতার রেকর্ড ভেঙে দেবেন।
সিয়াসাত ডটকমের খবর বলছে, ‘পুষ্পা-টু’ সিনেমার লভ্যাংশ নেবেন আল্লু অর্জুন। থিয়েট্রিকাল, ওটিটি, সেটেলাইট, ডাবিং এবং অডিও স্বত্ব বিক্রি করে যা আয় হবে তার ৩৩ শতাংশ নেবেন তিনি। এই গুঞ্জন যদি সত্যি হয়, তবে ‘পুষ্পা-টু’ সিনেমা থেকে এ অভিনেতা ৩৩০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৪৩৪ কোটি ৫২ লাখ টাকা) বেশি ঘরে তুলবেন। এর মধ্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়বেন এই নায়ক।
বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা রজনীকান্ত। প্রতি সিনেমার জন্য তিনি নিয়ে থাকেন ২১০ কোটি রুপি। অন্যদিকে প্রভাস, সালমান খান, শাহরুখ খান পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ থেকে ২০০ কোটি রুপি। আল্লু অর্জুনের পারিশ্রমিকের গুজবটি সত্যি হলে সবাইকে ছাপিয়ে যাবেন তিনি।
আমাদেরকাগজ/এমটি