বিনোদন ২২ নভেম্বর, ২০২৩ ১২:০৩

চতুর্থবার বিয়ে করলেন নোবেল 

আমাদের কাগজ ডেস্ক: আবারও বিয়ের কথা প্রকাশ্যে আনলেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। এর আগে রোববার ১৯ নভেম্বর, ফেসবুকে নিজের নতুন প্রেমের তিনটি ছবি প্রকাশ করার পর আবারও নোবেল তার ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন। নতুন প্রেম নিয়ে আলোচনায় আসার পরই নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনলেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। এবারের বিয়ে নিয়ে চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

নোবেলের সর্বশেষ স্ত্রী ছিলেন সালসাবিল মাহমুদ। কয়েক মাস আগে সালসাবিলের সঙ্গে নোবেলের বিবাহবিচ্ছেদ ঘটে। 

প্রাক্তন স্ত্রী সালসাবিল ডিভোর্সের কারণ হিসেবে বলেন, নোবেল মানসিকভাবে অসুস্থ এবং অতিমাত্রায় মাদকাসক্ত। তার সঙ্গে সংসার করা সম্ভব নয়। অন্যদিকে খুলনার মেয়ে আরশির সাবেক স্বামীর নাম নাদিম আহমেদ। পেশায় ফুড ব্লগার। আরশি নিজেও একজন ফুড ব্লগার।
 
জানা যায়, নতুন এই জুটির পরিচয় ফেসবুকে। এরপর আলাপচারিতায় একে অন্যকে ভালো লাগা। সোশ্যাল মিডিয়ার পরিচয় থেকে একাধিকবার দেখাও করেছেন তারা। সময় কাটিয়েছেন একে অন্যের সঙ্গে। এরপরই বিয়ের সিদ্ধান্তে পৌঁছান আরশি-নোবেল।
 
উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে ওঠেন কণ্ঠশিল্পী নোবেল। এরপরই কখনও গান দিয়ে আবার কখনও বা ব্যক্তিগত জীবন দিয়ে প্রায়ই মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। একের পর এক নেতিবাচক আলোচনা যেন ঘায়েল করতে পারছে না নোবেলকে। 

নতুন আলোচনায় শক্ত কোন মন্তব্য পাওয়া যায়নি এই তরুণ শিল্পীর।  
 

আমাদেরকাগজ/এমটি