বিনোদন ১২ নভেম্বর, ২০২৩ ০১:২৫

মা ও চাচাতো বোন রানি মুখার্জি পর কলকাতার সিনেমায় কাজল

নিজস্ব প্রতিবেদন: কলকাতার সিনেমায় আসতে চলেছে নতুন মুখ। বিটাউনে ৩১ বছর কাটিয়ে দেওয়া জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার কলকাতার সিনেমায় অভিনয় করবেন।

সিনেমাটির নামমা। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী জানুয়ারিতে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি কাজল।

সিনেমাটি প্রযোজনা করছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা অজয় দেবগন। চলতি মাসেই টিম সিটি অব জয়-এর সঙ্গে কলকাতায় আসছেন এই অভিনেত্রী।

জানা গেছে, কাজলের মা তনুজা হিন্দি সিনেমা করলেও কলকাতার বাংলা চলচ্চিত্রে ছিলেন সাবলীল। চাচাতো বোন রানি মুখার্জি বলিউডে নিজের জমি খুঁজে পাওয়ার আগে কাজ করেছিলেন বাংলা সিনেমায়। কিন্তু কলকাতার সিনেমায় এর আগে কখনও কাজ করেননি কাজল।

সবশেষ সালাম ভেঙ্কি সিনেমার প্রচারে কলকাতায় এসেছিলেন নায়িকা। ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছিলেন তিনি।

সূত্র : আনন্দবাজার

আমাদেরকাগজ/এমটি