বিনোদন ৯ নভেম্বর, ২০২৩ ০৫:৪৮

কনের হাতে জায়েদ খানের নাম, ভাঙ্গলো বিয়ে!

বিনোদন ডেস্ক : পুরুষ নয় তার নারী ভক্ত বেশি। এমন কথা বরাবরই বলে এসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তার কারণে একাধিক নারীর সংসারো ভেঙেছে। তবে এবার দিলেন আশ্চর্যকর  এক তথ্য। জায়েদের মতে তার কারণে সংসার ভেঙেছে এক মেয়ের। এমনকি আরেকজন বিয়ের আসরে হাতে লিখেছেন জায়গার নাম। 

সম্প্রতি একটি ইকর্মাস সাইটের লাইভে এসে তথ্যগুলো দেন। এই নায়ক শোনালেন উত্তরার একটি মেয়ে ভক্তের গল্প। 
বলেন, ‘এক মেয়ে তার হলুদ অনুষ্ঠানে হাতের মধ্যে ‘জায়েদ’ লিখেছেন। বর আসার পর হাতে নামটি দেখতে পায়। রাগ করে চলে যায় সে, বিয়ে করবে না। এরপর ওই ছেলের বন্ধু ফোন করে। আমি বুঝিয়ে শুনিয়ে তাদের বিয়ে করাতে সক্ষম হই।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘উত্তরার একটি মেয়ে (নাম বলব না আমি) আমাকে বলে, শুধু আপনার কারণে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে। আমি ওই মেয়ের কাছে জানতে চাইলাম, আমার কারণে কেন? তখন ওই মেয়ে বলল, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি সারাদিন আপনার ভিডিও দেখতে থাকি। জায়েদ খানের কাছে আমার মেন্টালিটি আটকে গেছে। কিন্তু এটা সহ্য করতে পারেনি বয়ফ্রেন্ড। তাই ব্রেকআপ।

অনুষ্ঠানে মজার ছলে এই অভিনেতা বলেন, ‘আমি সিঙ্গেল থাকি! সবাই বলে (নারী ভক্তরা) এভাবেই থাকেন। আপনি বিয়ে কইরেন না। আমরা হয়তো ভাবতে থাকি, আমাদের জায়েদ খান আছে।

আমাদেরকাগজ / এইচকে