বিনোদন ৬ নভেম্বর, ২০২৩ ০৫:৩৩

এবার এক ফ্রেমে শাহরুখ ,হৃতিক,সালমান!

বিনোদন ডেস্ক : আগামী ১২ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাবে ভাইজানের ‘টাইগার ৩’ সিনেমা। কিং খানকেও দেখা যাবে টাইগার ৩-তে। ছবিতে খল চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। ছবিতে শাহরুখ-সালমানকে  দেখার উচ্ছ্বাস তো আছেই ভক্তদের মধ্যে। সঙ্গে রয়েছে নতুন এক ধামাকা।

অনেকদিন ধরেই হৃতিক রোশনকে এ ছবিতে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনার অবসান হলো। সূত্রের খবর, যশরাজ ফিল্মস সালমান, শাহরুখ ও হৃতিক রোশনকে নিয়ে ‘ওয়ার ২’ বানানোর পরিকল্পনা করেছিল। তবে হঠাৎ তাদের প্ল্যানে এসেছে পরিবর্তন। টাইগার ৩-তেই আদিত্য চোপড়া এই ট্রায়োকে প্রথমবার পর্দায় আনতে যাচ্ছেন।
ছবিতে সম্ভবত গুপ্তচরের ভূমিকাতে দেখা যাবে হৃতিককে। যদিও ছবির টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।

টাইগার ৩-এর আগে সালমানকে দেখা গিয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় ছবিটি। অভিনেতার ‘বিগ বাজেট’ ছবি হওয়া সত্ত্বেও বক্স অফিসে খুব একটা হিট করতে পারেনি এই ছবি।

 

আমাদেরকাগজ / এইচকে