বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদীপ হুদা দশ বছরের ছোট প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন । দীর্ঘ দিন লিভ-ইনের পর প্রেমিকা লিন লাইশরামের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণদীপ হুদা ও লিন লাইশরাম। ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই যুগল।
বিশ্বস্ত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না রণদীপ হুদা। তিনি চান না তার বিয়ে নিয়ে মিডিয়া মাতামাতি করুক। তাই ঘরোয়া আয়োজনে বিয়ে করার পরিকল্পনা করেছেন। বিয়েতে বর-কনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।’
গত বছরের মার্চে সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছিল, মডেল-অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণদীপ। গত আট মাস ধরে একসঙ্গে থাকছেন তারা। তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও বিষয়টি জানেন। এ নিয়ে কোনো লুকোচুরি করছেন না তারা।
ভারতের মণিপুরের মেয়ে লিন লাইশরাম। ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘ম্যারি কম’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। মডেল হিসেবেও তার খ্যাতি রয়েছে।
‘হাইওয়ে’, ‘সর্বজিৎ’, ‘কিক’, ‘জান্নাত টু’, ‘জিসম টু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা। ২০১০ সালে অভিনেত্রী নীতু চন্দ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেতা। তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র তিন বছর। এরও আগে অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে রণদীপের প্রেমের গুঞ্জন শোনা যায়। টাইমস অব ইন্ডিয়া
আমাদেরকগজ / এইচকে






















