বিনোদন ৮ অক্টোবর, ২০২৩ ১০:৪৬

কালো গাউনে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর

বিনোদন ডেস্ক : ভারতের অন্যতন ফ্যাশন আইকন হিসেবে পরিচিত অ ভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি কালো গাউন পরে নতুন ফটোশ্যুটের ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন এ অভিনেত্রী।

ফ্যাশন ডিজাইনার হাউস অ্যাটেলিয়ার বিসারের পোশাক লেবেল থেকে এই কালো গাউন বেছে নিয়েছেন ম্রুণাল।

ছবিতে অফ-শোল্ডার কালো গাউনের সঙ্গে নিখুঁত মেকআপ, স্মোকি আই মেকআপ এবং ন্যুড লিপস্টিক পরে দেখা মেলে ম্রুণালের।

দেখা যায়, খোলা চুলের সঙ্গে বাম হাতে ব্যাঙ্গেল এবং হাতে আংটি পরেছেন অভিনেত্রী। শোপলুন-এর কালেকশন থেকে এই ব্যাঙ্গেল বেছে নিয়েছেন ম্রুণাল।

ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে ম্রুণাল লিখেছেন, ‘যখন আমি কালো পরি, তখন আমি যে আবেগগুলি অনুভব করি’। সুত্র হিন্দুস্তান টাইমস

আমাদের কাগজ / এইচকে