বিনোদন ২ অক্টোবর, ২০২৩ ১০:০৭

প্রভাসের গালে নারী ভক্তের চড়!

বিনোদন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার প্রভাসকে বিমানবন্দরে দেখতে পেয়ে তার সঙ্গে ছবি তুলতে ছুটে আসছেন এক নারী অনুরাগী। প্রভাসের সঙ্গে ছবিও তুললেন তিনি। কিন্তু তারপরেই প্রভাসের গালে পড়ল সপাট চড়! 

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, অভিনেতার গালে থাপ্পড় মেরেই সেখান থেকে দৌড়ে পালান ওই নারী। এসময় তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভিডিও দেখলে বোঝা যায়, তারকাকে আঘাত করার জন্য মারেননি ওই অনুরাগী। মজার ছলেই চড় কষিয়ে দিয়েছিলেন তিনি। তবে ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান প্রভাস নিজেও।

শীঘ্রই বক্স অফিসে মুক্তি পাবে প্রভাসের ‘সালার’। টানা কয়েকটি ছবি ফ্লপের পর পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি মুক্তি পাওয়ার সময়। 

গত ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘সালার’-এর। তার মাত্র দু’সপ্তাহ আগে ছবির নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়, অনিবার্য কারণবশত পিছিয়ে দেওয়া হচ্ছে ‘সালার’এর মুক্তি। সেপ্টেম্বরের বদলে এবার ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ‘সালার’। 

 

আমাদেরকাগজ / এইচকে