বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বর্তমানে স্বামী, সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত। যদিও মাঝে মাঝে তাকে নানান ইস্যুতেই সামনে আসতে দেখা যায়। এরমধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানান কথা।
আজ রোববার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করেছেন মাহি। তার ক্যাপশনে লেখেন, আজকে আমার বাবার মুখে ভাত।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এ বছরের ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সন্তানের নাম রাখা হয় মো: মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।
আমাদেরকাগজ / এইচকে






















