চাঁদা চেয়ে হিরো আলমকে হুমকি, থানায় জিডি
ছবি - সংগৃহীত
বিনোদন ডেস্ক : এবার আলোচিত অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের কাছে মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তিরচাঁদা দাবির ঘটনা ঘটেছে। এ সময় নিজের নিরাপত্তার জন্য (মঙ্গলবার) হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হিরো আলম।
এর আগে গতকাল (সোমবার) রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে এ চাঁদা দাবি করা হয়।
জিডিতে হিরো আলম উল্লেখ করেছেন, হাতিরঝিল বাসায় অবস্থান করার সময় অজ্ঞাতানামা ব্যক্তি ০১৯০৪....৮৭ নাম্বার থেকে আমার নিজ ব্যবহত ০১৭১.....১৭ নাম্বারে ফোন করে আমার কাচে সাত লাখ টাকা চাঁদা দাবি করে।
আলম বলেন, এ চাঁদা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে হিরো আলম বলেন, এ ঘটনার বর্ণনা দিয়ে হাতিরঝিল থানায় জিডি করেছি। পাশাপাশি পুলিশকে অনুরোধ করেছি অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। জিডি নম্বর ৬৯৯। এর আগে, ১৯ জুলাই অফিসে এসে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন হিরো আলম। এসময় তিনি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।
এদিন ভোর সাড়ে ৫টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন আমার মহানগর প্রজেক্টের অফিসে এসে নিরাপত্তাকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
নিরাপত্তাকর্মীকে তারা বলেছিলেন, হিরো আলমকে ডাক দে, সে কোথায় থেকে লাইভ করছে, ওকে ডাক দে, ওর খবর আছে।
নানা কারণে সমলোচনার মুখে পড়েন হিরো। তার কান্ডের কারণে এক আগেও না অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়েছে অনেককেই।
আমাদেরকাগজ/এমটি