বিনোদন ১৪ জুলাই, ২০২৩ ০৫:২৯

সাংবাদিকের জুতা এগিয়ে প্রশংসায় ভাসছেন আলিয়া 

বিনোদন ডেস্ক : রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট। সঙ্গে ছিলেন নায়িকার মা সোনি রাজদান ও বোন শাহিন ভাট। রাস্তায় আসতেই ফুটপাতে একটি জুতা পড়ে থাকতে দেখেন তিনি। জুতাটি দেখেই জিজ্ঞেস করেন এটি কার? সাংবাদিকদের একজন বলেন জুতাটি তার। এরপর জুতাটি খোদ আলিয়া সাংবাদিককের হাতে এগিয়ে দেন।

এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে অন্তর্জালে৷ যা দেখে নেটিজেনরা প্রকাশ করেছেন মুগ্ধতা। কেউ লিখেছেন, তিনি সত্যিকার নম্র ও ভদ্র মানুষ। অন্য অভিনেত্রীদের মতো ফেক নন। আবার কেউ বলছেন, আপনি এত বিনয়ী বলেই আপনাকে এত ভালো লাগে।

অনেকে আবার কটাক্ষ করতেও ছাড়েনি। এক ব্যক্তি লিখেছেন, 'এ মাসে সিনেমা মুক্তি পাবে। তা না হলে এ কাজ করতেন না আলিয়া।'

বলিউড নির্মাতা করন জোহর পরিচালিত আলিয়া ভাটের পরবর্তী সিনেমা 'রকি আউর রানি কি প্রেম কাহানি'।সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং।

আমাদেরকাগজ / এইচকে