বিনোদন ১৩ জুলাই, ২০২৩ ০১:২০

আবারও বিয়ে করতে যাচ্ছেন ধানুশের প্রাক্তন স্ত্রী?

বিনোদন ডেস্ক : ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ গত বছরের শুরুতে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এ নিয়ে জলঘোলা কম হয়নি। এবার জোর গুঞ্জন উড়ছে, দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন ধানুশের প্রাক্তন স্ত্রী ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়ার খুব ঘনিষ্ঠ বিকাসান। তিনি তেলেগু সিনেমার অভিনেতা এবং জনপ্রিয় একজন ব্যবসায়ী। এ নায়কের সঙ্গে চেন্নাইয়ের একটি রিসোর্টে দেখা যায় ঐশ্বরিয়াকে। মূলত, এরপরই ছড়িয়ে পড়ে— দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত ঐশ্বরিয়া রজনীকান্ত।  

‘ঐশ্বরিয়ার বিয়ে করতে যাওয়ার খবরটি মিথ্যা। সে দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করেনি।’ তবে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি ঐশ্বরিয়ার।

ঐশ্বরিয়ার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে। ‘কাদাল কোন্দেইন’ সিনেমার প্রদর্শনীতে প্রথম দেখা হয় ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্তের। পরিবারের সঙ্গে সিনেমাটির প্রদর্শনীতে গিয়েছিলেন ধানুশ। এটি ছিল তার দ্বিতীয় সিনেমা।

এই সিনেমার প্রদর্শনীতে আমন্ত্রিত ছিলেন রজনীকান্ত। সেখানে দুই মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন এই কিংবদন্তি। পরে ঐশ্বরিয়া ও সৌন্দর্যের সঙ্গে ধানুশের পরিচয় করান রজনীকান্ত। তারপর জল অনেক দূর গড়ায়।

২০০৪ সালের ১৮ নভেম্বর পরিবারের সম্মতিতে ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্তের বিয়ে হয়। ২০০৬ সালে বড় ছেলে যাত্রার জন্ম হয়। দ্বিতীয় সন্তান লিঙ্গা পৃথিবীতে আসে ২০১০ সালে।