নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৩২৪ জনে। এছাড়া মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৬৩ জনেই রইল।
বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ২৫৪ জন।
২৪ ঘণ্টায় ৬৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬৬৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
আমাদেরকাগজ/এইচএম
- বঙ্গাব্দ, ২৫ জুন ২০২৬ ইং, বৃহস্পতিবার
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)






















