বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। এর আগে কাজল আরেফিন পরিচালনায় 'ব্যাচেলর পয়েন্ট' নাটকের মাধ্যমে ব্যাপক সারা পায় এই অভিনেত্রী।
তথ্য অনুযায়ী, ঘরোয়াভাবে অভিনেত্রীর কাবিন হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিজেই দিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, সবার দোয়া চাই।






















