ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বললেন জেবা!
বিনোদন ডেস্ক : ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জেবা জান্নাত হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। খুব বেশি একটা অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি তাকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। মূলত অসহযোগিতা ও অসদাচরণের কারণেই তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করে সংগঠনটি। এর পর থেকে আরও বেশি আলোচনায় আসেন।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা, ব্যক্তিগত জীবন ও অভিনয় নিয়ে পরিকল্পনার কথা জানান।
জেবা জান্নাত বলেন, কী কারণে আমার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি ক্লিয়ার করে বলছি। আমাকে যখন ব্যানড করা হয়েছে তখন জানতামও না। আমার কাছে কোনও নোটিশ আসেনি। হুট করে ফেসবুকে আপলোড করেছে। এগুলো আমার কাছে বিব্রতকর।
তিনি আরও বলেন, অভিযোগ নিয়ে আমার কোনও ভাষ্য নেই। আমাকে ব্যানড করা হয়েছে, আমি নাটকে নিষিদ্ধ। এ নিয়ে কোনও মাথাব্যাথাও নেই। আমি শুধু আমার মতো অভিনয় করে যেতে চাই। ইতোমধ্যে শুটিং করেছি। নিষিদ্ধ করে কোনও লাভ নেই।’
এছাড়া আরও নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জেবা বলেন, আমাকে সুন্দর সুন্দর ছেলেরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। পরক্ষণেই হেসে দেন।
প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশো-তে প্রথমবার হাজির হয়েছিলেন জেবা জান্নাত। পরবর্তীতে টিকটক ভিডিওতে নজর কাড়েন তিনি। সেখান থেকেই নাম লেখান টিভি নাটকে। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে।
আমাদেরকাগজ / এইচকে