বিনোদন ৯ জুন, ২০২৩ ০৮:২৩

 মেকআপ নিয়ে যা বললেন দীঘি

বিনোদন প্রতিবেদক : বাংলা সিনেমার তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন পরিপূর্ণ একজন শিল্পী তিনি। পরিপূর্ণতা এসেছে সাজগোজ ও স্কিন কেয়ারেও। খুব সাধারণ সাজগোজ করতে পছন্দ করেন। চোখে পড়ার মতো কোনো ড্রেস পরেন না তিনি। প্রেজেন্টেশনের দিক থেকে নিজেকে যতটুকু না সাজলেই নয় ততটুকুই সাজেন তিনি। বৃহস্পতিবার, ৮ জুন সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন দীঘি।

দীঘি বলেন, ঈদের মেকআপ নেওয়া হয় বিকেল ৩টার পরে। সকালে গরুর মাংস কেটে তা বাসায় নিয়ে আসা। এরপর মাংস বণ্টন করা শেষ হলে তা রান্না করা। বাসা গোছানো শেষে সুন্দর করে মেকাআপ নেওয়াটা কঠিন হয়ে পড়ে। ঈদের দিন দু-একটা নতুন ছবি না তুললেই নয়, তাই ঈদের নতুন জামাটা পরে একটু মেকাআপ করতেই হয়। তারপর ছবি তুলি।

তিনি বলেন, এবার যেহেতু বেশি গরম পড়েছে, তাই হালকা মেকআপ থাকবে। তবে স্কিন কেয়ার মেকআপ দিতে হয়, যাতে সেটা দীর্ঘসময় ধরে থাকে। মেকাআপের আগে আমি ত্বকে আইস পপ করে মেকআপ শুরু করি। এর পেছেনে দুই-তিন ঘণ্টা সময় ব্যয় করি। কিন্তু সেটা তুলে ফেলতে তার চেয়েও অনেক কম সময় দিই। আমার যদি সময় বা ধৈর্য থাকত তাহলে আমি ত্বকের যত্নে বেশি সময় দিতাম।

তিনি আরও বলেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের যত্ন নেওয়াটা আমি খুব জরুরি মনে করি। আমি যখন ঘুমাতে যাই তখন আমি যে সুন্দরভাবে নিশ্বাস নিচ্ছি ও ঘুমাচ্ছি আমার শরীর একটা প্রশান্তি নিয়ে বিশ্রাম নিচ্ছে। ঠিক একইভাবে আমার ত্বকটাও যেন সুন্দরভাবে ঘুমায় বা বিশ্রাম নিতে পারে সেদিকে খেয়াল রাখি। কাজে ব্যস্ত থাকি তবুও চেষ্টা করি ত্বকের বিশেষ যত্ন নিতে।

আমাদেরকাগজ / এইচকে