এবার সড়ক দুর্ঘটনার শিকার ‘পুষ্পা টু’ শুটিং টিম
বিনোদন ডেস্ক : আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমাটির শুটিং টিম সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। বুধবার, ৩১ মে তেলেঙ্গানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।
সুত্র হতে জানা গেছে, বাসে করে শুটিংয়ে যাচ্ছিলেন ‘পুষ্পা টু’ সিনেমার টিম। তেলেঙ্গানার নলগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে তাদের বহনকারী বাসের।
তবে এ দুর্ঘটনায় টিমের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। যদিও এখন পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি ‘পুস্পা- এর নির্মাতা।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম কিস্তি ব্যাপক সফলতা পায় বক্সঅফিসে। রীতিমতো ঝড় তুলেছিল সিনেমাপ্রেমীদের মনে। এটি মুক্তির পর বিশ্বব্যাপী আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনেই সিনেমাটি আয় করে ১০০ কোটি রুপি।
চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন ‘পুষ্পা টু’ প্রথম কিস্তির মতোই ব্যাপক সাড়া ফেলবে বক্স অফিসে।
আবারও পর্দায় ‘পুষ্পা টু’সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। তবে সিনেমার প্রথমটির চেয়ে দ্বিতীয় কিস্তিতে আরও বেশি চমক থাকবে বলে আশ্বাস দিয়েছেন এর নির্মাতারা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
আমাদেরকাগজ / এইচকে