বিনোদন ১৫ মে, ২০২৩ ১২:০৪

ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঢাকাই জনপ্রিয় কিংবদন্তি চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ মে) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বরেণ্য এ শিল্পী ও রাজনীতিবিদের মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হলো।

এ সময় প্রধানমন্ত্রী মরহুম ফারুকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, এ দিন সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়ক ফারুক। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের কাগজ/এমটি