বিনোদন ৬ মে, ২০২৩ ০৭:৩৪

‘পাঠান’ ছবির বিনিময়ে ভারতে যাচ্ছে কী?

আমাদের কাগজ রিপোর্ট: এমন ঘটনা নতুন নয়। সাফটা চুক্তির আওতায় দুই বাংলায় এমনটা বহুবার ঘটেছে। দেখা গেছে টলিউডের নতুন ও আলোচিত ছবির বিনিময়ে ঢালিউড থেকে টলিউডে রফতানি করা হলো কয়েক বছরের পুরনো ও ফ্লপ ছবি। সেই ছবিটি দেশটির আদৌ কোনও হলে চলেছে কি না, সেই তথ্যটিও স্পষ্ট ছিলো না। অনেকটা এসব কারণেই সেই বিনিময় প্রথায় ভাটা পড়েছে।

এবার শুরু হলো হিন্দি ছবি আমদানি-রফতানি প্রক্রিয়া। চলচ্চিত্রের একাংশের অনুরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি বলিউড তথা সাফটা-ভুক্ত ৭ দেশের সিনেমার জন্য খুলে দিয়েছে দেশের বাজার। তবে এ ক্ষেত্রেও দারুণ শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। বলা হয়েছে, বছরে ১০টির বেশি হিন্দি বা এই অঞ্চলের ভিন্ন ভাষার ছবি আমদানি করা যাবে না। এবং যে ছবিটি আমদানি করা হবে তার বিপরীতে বাংলাদেশের একটি ছবি রফতানি করতে হবে। সূত্র: বাংলা ট্রিবিউন। 

 

 

আমাদের কাগজ/টিআর 


শর্ত হিসেবে দারুণ। কিন্তু সেই শর্তের ফাঁকে এবারও চলছে শুভঙ্করের ভয়ংকর ফাঁকি। এরমধ্যে সবাই জানেন ‘পাঠান’ ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে সেন্সর বোর্ড থেকে। মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে ১২ মে। আমদানিকারক অনন্য মামুন জানান, শনিবার (৬ মে) দুপুর নাগাদ ৩৪টি হল চূড়ান্ত করেছেন তিনি। এটি বাড়বে আরও, ছুঁয়ে দেবে ৫০ হল। এটুকুও জানান, ‘পাঠান’ নেওয়ার জন্য আগ্রহী দেশের শতাধিক হল, কিন্তু প্রথম সপ্তাহে ৫০ হলের বেশি আগাতে চান না।


অর্থাৎ লম্বা যুদ্ধের পর দেশের প্রেক্ষাগৃহে রাজকীয়ভাবে ঢুকছে বলিউড; যাতে আর কোনও অনিশ্চয়তা নাই। এ নিয়ে চলছে সাজসাজ রব। কিন্তু ‘পাঠান’র বিনিময়ে কোন ছবিটি যাচ্ছে বলিউড তথা ভারতে? এই বিষয়টি যেন একেবারেই মাঠে মরে পড়ে আছে। কারও কোনও ভ্রুক্ষেপ নেই। বিষয়টি এমন দাঁড়ালো, দেশের থিয়েটারে বলিউড বাদশাহ ঢুকছেন, তাতেই ধন্য ধন্য!

তাই সরাসরি ‘পাঠান’ আমদানি কর্তার (আমদানি কারক অনন্য মামুন) কাছে প্রশ্ন ছিলো, বিনিময়ে বলিউড পাঠাচ্ছেন কোন ছবি? কণ্ঠে আবদারের অনুরোধ, ‘দেখুন ভাই এতো বড় একটা কাজ করছি। আগে প্রপারলি শুরু করতে দিন।’