বিনোদন ২৯ এপ্রিল, ২০২৩ ০৩:৪১

প্রেম তো করতেই পারি, হ্যাঁ করছি: তিশা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: দেশের সফল নাট্য শিল্পী ও মডেল তানজিন তিশা। বর্তমানে টিভি নাটকের ব্যস্ত এ অভিনেত্রী। তবে এবার বেশ খোলাসা ভাবে প্রেমের গুঞ্জন সামনে আনলেন তিশা। ইতোমধ্যে নিজের সৌন্দর্য ও অভিনয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। অভিনয়ের বাইরে প্রেমও করছেন বলে সম্প্রতি জানিয়েছেন তিশা।

এবারের ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি। তবে তিনি শোবিজের কেউ নন। বর্তমানে বহিরাগত কোন একজনের কথা জানান তিনি। 

তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে ওই অনুষ্ঠানের সঞ্চালক প্রেম করছেন কি না, জানতে চাইলে খুব স্পষ্ট ভাষায় উত্তর দেন তিনি। জবাবে তিশা বলেন, প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি।

বিয়ের প্রসঙ্গ নিয়ে আলাপকালে তিশা বলেন, বিয়েটা আরও কিছুদিন পর করার ইচ্ছা। কারণ, আমার বাবা চলে গেছেন। তাই এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার ও কাজগুলোকে গুছিয়ে তোলা, এসব কিছুতেই তো সময় লাগে। এ কারণে আসলে এখনই বিয়ে নিয়ে ভাবছি না।

চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কি না, সেটা ধোঁয়াশাতেই রেখেছেন তিশা। 

তিশার মতে, ভবিষ্যৎ তো সবসময় অনিশ্চিত। কখন কী হয় সেটা তো বলা যায় না। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, সেটা আগে থেকে নিশ্চিত হয়ে বলাটা খুব সাময়িক মুশকিল।

আমাদের কাগজ/এমটি