বিনোদন ডেস্ক : দীর্ঘ ১০ বছর পর মা হলেন ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী নেহা মর্দা। সন্তান জন্মদানের সময় কঠিন সমস্যার মুখোমুখি হন তিনি। দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পৃথিবীর আলো দেখে তার প্রথম সন্তান। কলকাতাতেই ভূমিষ্ঠ হয় তান এবং আয়ুষ্মান আগরওয়ালের কন্যা। গত শুক্রবার সন্তান প্রসব করেন তিনি। যদিও নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে এনেছেন শিশুকে। তাই আপাতত এনআইসিইউ-এর শিশুসুরক্ষা কক্ষে রাখা হয়েছে নেহার সদ্যোজাত কন্যা সন্তানতে।
২০২২ এর নভেম্বর মাসে এই অভিনেত্রী তাঁর মা হতে চলার খবর প্রকাশ্যে আনেন। সেখানে তিনি লেখেন, এটা একটা দারুণ অনুভূতি যা আমি ভাষায় বোঝাতে পারব না। আমরা কখনই তোমার জন্য ডেসপারেট ছিলাম না। কিন্তু আজ মনে হচ্ছে তোমার প্রয়োজন ছিল। তুমি আমাদের প্রায়োরিটি। তুমিই আমাদের জীবন, ভালোবাসা, পৃথিবী। ধন্যবাদ আমাদের পূর্ণতা দেওয়ার জন্য।
নেহা বলেন, ‘আমার কাছে খুব অল্প সময়ের জন্যই ছিল আমার কন্যা। প্রিম্যাচিওর হয়েছে, তাই এনআইসিইউ-তে আছে। ওর কিছুটা ওজন বাড়ুক, তারপর আমরা বাড়ি ফিরব।’
‘বালিকা বধূ’ ধারাবাহিকে গহনার চরিত্রে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা পান নেহা। যদিও বিয়ের পর খুব বেছে বেছে কাজ করতে শুরু করেন তিনি। ২০১২ সালে পাটনার ব্যবসায়ী আয়ুষ্মান আগরওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী।
আমাদেরকাগজ/ এইচকে






















