বিনোদন ২৯ মার্চ, ২০২৩ ১২:২৫

পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১ টা ২০ মিনিটে প্রথমবার ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন মাহি।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার সানাউল্লাহ।

জানা যায়, মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন। মাহি তার ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আমাদেরকাগজ/এইচএম