বিনোদন ২৭ মার্চ, ২০২৩ ০৮:০৩

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যা বললেন সাইমন

বিনোদেন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক বেশ সাদামাটা জীবনযাপন করেন। শুটিংয়ের পাশাপাশি সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া, বাজার করাসহ নিত্যপ্রয়োজনীয় কাজ তিনি নিজেই করেন। সোমবার, ২৭ মার্চ বিকেলে ফেসবুক স্ট্যাটাসে নায়ক লিখেছেন, ‘ইদানিং প্রচুর প্রেসারে পড়ে যাই, বাজারে গেলে! কারণ বাসার বাজারটা আমিই করি।

তার সেই স্ট্যাটাসে মিশা সওদাগর মন্তব্য করে লিখেন, ‘আর বলিস না ভাই জিন্দেগী শেষ। না পাড়ি ছাড়তে, না পারি বলতে...জীবন।’ জবাবে সায়মন লেখেন, ‘ভাইয়া, কি বলেন!

অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘আমিও করি, মানে বাসার সবকিছু। তার মন্তব্যের প্রতিউত্তরে সায়মন লেখেন, ‘আপা, এখানেই তো সমস্যা! 

আসছে ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছেন সাইমন-অপু বিশ্বাস জুটির প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এছাড়াও নায়কের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

আমাদেরকাগজ/ এইচকে